মাসে মাসে 1000 টাকা পেনশন নিতে চান ? তাহলে এখনই নাম লেখান রাজ্য সরকারের এই প্রকল্পে-WB Govt Pension Scheme

কন্যাশ্রী, রুপোশ্রী, দুয়ারে রেশন থেকে স্বাস্থ্য সাথী,  রাজ্যের মানুষের আর্থ- সামাজিক উন্নতির ক্ষেত্রে ইতিমধ্যেই একাধিক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (MAMTA BANERJEE) । তবে রাজ্য সরকার দ্বারা চালু হওয়া এই সরকারি প্রকল্পের তালিকাটা বেশ লম্বা। গোটা রাজ্যের প্রান্তিক মানুষ থেকে শুরু করে মফঃস্বল কিংবা শহর অঞ্চলের প্রায় প্রত্যেকটি মানুষই এই সরকারি প্রকল্পের সুবিধা নিচ্ছেন পুরোমাত্রায়। কিন্তু প্রকল্পের সুবিধা নিলেও রাজ্যের প্রান্তিক মানুষেরা অবশ্য এই প্রকল্প গুলি সম্পর্কে বিশেষ অবগত নন। যেমন ধরা যাক তপশিলি বন্ধু এবং জয় জোহার প্রক্লপ দুটি সম্পর্কে। বর্তমানে এই প্রকল্প দুটির আওতায় গোটা রাজ্যের বহু মানুষই রয়েছেন তবে বিস্তারিত বিষয় সম্পর্কে প্রকল্পের সুবিধা ভোগীরা অবশ্য নেহাত অগ্যতার বেড়াজালে রয়ে গিয়েছেন। তাই আজ আমরা এই প্রকল্প দুটির সম্পর্কে রাজ্যের মানুষ কে অবগত করতে প্রকল্পের যাবতীয় খুঁটিনাটি তথ্য নিয়ে আলোচনা করব। তাহলে আসুন নিম্ন লিখিত প্রতিবেদনটিতে চটপট চোখ বুলিয়ে নেওয়া যাক। WB Govt Pension Scheme 2022 



রাজ্য সরকার দ্বারা চালু হওয়া এই প্রকল্প দুটি মূলত 'জয় বাংলা' (JOY BANGLA) পেনশন প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত। 


'তপশিলি বন্ধু' (TOPOSHILI BONDHU) এবং 'জয় জোহার' (JOY JOHAR) প্রকল্প আসলে কি ?

মূলত রাজ্যের প্রান্তিক মানুষের আর্থ সামাজিক উন্নতির লক্ষ্যেই এই প্রকল্প দুটি চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকল্প দুটির আওতায় রাজ্যের তপশিলি জাতী এবং তপশিলি উপজাতি সম্প্রদায় ভুক্ত মানুষকে মাসিক 1000 টাকা পেনশন বা ভাতা প্রদানের ব্যবস্থা চালু করেছে রাজ্য সরকার। এ ক্ষেত্রে তপশিলি জাতী সম্প্রদায়ের মানুষের মধ্যে যাঁদের বয়স ষাট বছর অতিক্রান্ত হয়েছে তারা এই প্রকল্পের আওতায় প্রতিমাসে এক হাজার টাকা করে বৃদ্ধ ভাতা পেয়ে থাকেন। অন্য দিকে জয় জোহার প্রকল্প টিতে মাসিক এক হাজার টাকা পেনশন বা ভাতা দেওয়ার ব্যবস্থা রয়েছে রাজ্যের তপশিলি উপজাতি সম্প্রদায়ের মানুষের মধ্যে। তবে এই প্রকল্পটির ক্ষেত্রেও উপভোক্তাকে ষাট বছর অতিক্রান্ত হতে হবে। 


প্রকল্পের সুবিধা পেতে গেলে কী করতে হবে ?

১. গোটা রাজ্যের সব কয়টি জেলার মানুষই এই প্রকল্প দুটির সুবিধা পেতে পারেন।

২. এক্ষেত্রে উপভোক্তা কে তপশিলি জাতী- তপশিলি উপজাতি সম্প্রদায় ভুক্ত হতে হবে। 

৩. উপভোক্তার বয়স ষাটোর্ধ  অর্থাৎ ষাট বছরের বেশি হতে হবে। 

৪. উপভোক্তার নিজের নামে ব্যাঙ্কের অ্যাকাউন্ট থাকতে হবে।

৫. উপভোক্তা যদি অন্য কোনও সরকারি পেনশন প্রকল্পের অধীনে বা সুবিধা ভোগী হন  তাহলে তিনি আবেদনের  যোগ্য নন। 

৬. প্রকল্পে আবেদনের ক্ষেত্রে স্থানীয় পঞ্চায়েত অথবা পুরসভায় যোগাযোগ করতে হবে। অথবা দুয়ারে সরকার ক্যাম্প থেকে আবেদন পত্র সংগ্রহ করতে হবে। 

৭. উক্ত আবেদনপত্রটি পূরণ করে আবেদন পত্রের ওপর ছবি সাঁটিয়ে তা স্থানীয় পঞ্চায়েত/পুরসভায় অথবা বিডিও অফিস কিংবা দুয়ারে সরকার ক্যাম্পে জমা করতে হবে। 

৮. আবেদন পত্রের সঙ্গে আবেদনকারীর যাবতীয় তথ্যের প্রমান পত্রের প্রতিলিপি অর্থাৎ জেরক্স কপি যুক্ত করে তা সংশ্লিষ্ট আধিকারিকের অফিসে জমা করতে হবে।  


'জয় জোহার' ও 'তপশীলি বন্ধু' প্রকল্পে আবেদন করতে কী কী লাগবে?

১. আবেদনকারীর সাম্প্রতিক সময়ের পাসপোর্ট সাইজের রঙিন ছবি 

২. ভোটার কার্ড

৩. রেশন কার্ড

৪. আধার কার্ড

৫. জাতিগত শংসাপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট

৬. আবেদনকারীর ব্যাংকের পাশ বই 

সুখবাদ! ফের খাদ্য দফতরে 5000 শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ-Food Corporation Reqruitment 2022

written by - Somnath Pal.


চাকরি হোক কিংবা সরকারি প্রকল্প , সঠিক খবর পেতে চোখ রাখুন bongodhara.com -এ 


Join Telegram Channel : Click Here


More News : Click Here

TAG - #PROKALPA #WB #JOYJOHAR #TOPOSHILI BONDHU #JOY BANGLA #PENSION #MAMTA BANERJEE